Home » সেনিটারি-টাইলস্ ও টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের সাথে রুবেলের মতবিনিময়

সেনিটারি-টাইলস্ ও টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের সাথে রুবেলের মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি: 

সেনিটারি-টাইলস্ ও টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের সাথে সালমান ওমর রুবেলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০২ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সেনিটারি-টাইলস্ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী সালমান ওমর রুবেল।

মতবিনিময়কালে সালমান ওমর রুবেল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন।

তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ব্যবসায়ীরাও নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar