Home » জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জিপিএ -৫ প্রাপ্ত এসএসসি২০২৬ এর   শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট  শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,  জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে, আগামীতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে, ছাত্রীদের নীতি ও নৈতিকতা  নিয়ে মানবিক মানুষ হয়ে,  দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলে আগামীদিনে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

পরে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *