Home » ডিমলায় জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা

ডিমলায় জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা

 

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের আদর্শ ধারণের আহ্বান জানান।
মঙ্গলবার (৫ আগষ্ট ) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
সভায় প্রধান আলোচক ও অতিথিরা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, নাগরিক অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা লেমন প্রিন্স,আশিকুর রহমান আকিক, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো,শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা কাজী রোকনুজ্জামান বকুল,, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন, এবং অধ্যক্ষ আঃ কাদের, এনসিপি নেতা শাহ আজিজুল ইসলাম,শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়, হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশ গঠনে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *