
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল ম্যাচে নকলা উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে শেরপুর সদর উপজেলা। ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচে শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলার মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নকলা উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে শেরপুর সদর উপজেলা।
খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জেলা ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী নাগরিকবৃন্দ এবং শেরপুর জেলার সর্বস্তরের জনগণ।
খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
খেলাধুলার মাধ্যমে তারুণ্যের উদ্দীপনা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা।
