
রানা,শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও ইউএনও মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও শেরপুর ৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ফরিদা হক দীপা।
এ সময় অন্যন্যের মধ্যে, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাবিব উল আহসান, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য বৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
