Home » ভাটারা ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজে এনসিপির বৃক্ষরোপণ কর্মসূচি

ভাটারা ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজে এনসিপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজধানীর ভাটারা এলাকার ছোলমাইদ প্রাথমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

​মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহাদাত হোসাইন শহীদুল্লাহ। বৃক্ষরোপণ শেষে তিনি পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ ​কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ভাটারা থানার সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

​এ সময় ভাটারা থানার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ডা. নুরুল আমিন বাদশা, মোহাম্মদ জামাল মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাইনুদ্দিন এবং মোহাম্মদ বাদশা উপস্থিত ছিলেন।

​এনসিপির নেতৃবৃন্দ জানান, পরিবেশ উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *