Home » শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দসহ জরিমানা আদায় করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।

এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুসুমহাটি বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *