Home » ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে হোসেনখিলা একাদশ

ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে হোসেনখিলা একাদশ

শেরপুর প্রতিনিধি:

​শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে হোসেনখিলা একাদশ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে তারা ৩-১ গোলে ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

​১৭ আগস্ট সোমবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা প্রদর্শনের চেষ্টা করেন। খেলার প্রথমার্ধে হোসেনখিলা একাদশ ১ গোল করে এগিয়ে গেলেও, ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাব দ্রুতই গোল পরিশোধ করে খেলায় ১-১ গোলের সমতা আনে।

​তবে খেলার দ্বিতীয়ার্ধে বৃষ্টিতে ভিজে আরও দুটি চমৎকার গোল আদায় করে নেয় হোসেনখিলা একাদশ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনখিলা একাদশের খেলোয়াড়রা।

​খেলায় স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *