Home » শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান

শেরপুর প্রতিনিধি:

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকাতে পণ্ডিত এফ, রহমান সড়কের দুপাশে-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন-এর নেতৃত্বে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. মাহমুদুল হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন Clean Up Bangladesh,
বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজন।

এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *