Home » শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং পরিমাপের ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার মোঃ হাতেন আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের নির্দেশে এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার তত্ত্বাবধানে লছমনপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরাসরি অংশ নেন এসআই আরিফ আহমেদ, এএসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এএসআই শফিকুল ইসলাম-১ এবং কনস্টেবল (কং/৬৮৭) গোলাম সারোয়ার।

ধৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা মালামালের তালিকা: হেরোইন: ৪০ গ্রাম, ইয়াবা: ১৭ পিস, মোবাইল ফোন: ১টি অপ্পো (OPPO) অ্যান্ড্রয়েড ফোন ও ১টি স্যামসাং (SAMSUNG DUOS) বাটন ফোন, নগদ টাকা: ৬০০/- (ছয় শত) টাকা, অন্যান্য: ১টি মিনি ডিজিটাল ওজন পরিমাপের স্কেল।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *