Home » শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনিসুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল বাতেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *