Home » শেরপুরে ৪ দফা দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

শেরপুরে ৪ দফা দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি:

শেরপুর পৌরসভা এলাকায় চার দফা দাবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-৩৯৯০)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এই সংগঠনের ডাকে কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ব্যাটারিচালিত অটো রিকশা শ্রমিক। এসময় তারা নিজেদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকদের চার দফা দাবিগুলো হলো: ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স ফি ৭,৫০০ টাকা থেকে কমিয়ে ৫,৫০০ টাকা, মিশুক/রিকশার ফি ৫,৫০০ থেকে ৩,৫০০ টাকা এবং চিকন চাকার রিকশার ফি ৩,০০০ থেকে ২,০০০ টাকা নির্ধারণ করতে হবে।

  লাইসেন্সবিহীন রিকশার জরিমানা ১,০৫০ টাকা থেকে কমিয়ে ৫৫০ টাকা করতে হবে এবং নতুন আরোপিত ১,০০০ টাকার জরিমানা বাতিল করতে হবে।

লাইসেন্স বাবদ আদায়কৃত অর্থের একাংশ শ্রমিক কল্যাণ তহবিলে বরাদ্দ দিয়ে চিকিৎসা সহায়তা, মৃত্যুকালীন অনুদান ও বিভিন্ন ভাতার ব্যবস্থা করতে হবে।

প্রকৃত শ্রমিক শনাক্তের স্বার্থে শ্রমিক ইউনিয়নের সদস্য পরিচয়পত্র যাচাই করে পৌরসভা থেকে লাইসেন্স দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আনোয়ারুল সাদ্দাত সুইট, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ও শহর বিএনপির সদস্য নিকছন, সিনিয়র সহ-সভাপতি শফিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মানিক, প্রচার সম্পাদক বাচ্চু মিয়া, শ্রমিক কল্যাণ সম্পাদক আহাজ উদ্দিন, কার্যকরী সদস্য দুদু, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নয়ন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত নোমান নয়ন, শহর বিএনপির সদস্য আল-আমিন, সাবেক সভাপতি আকরাম এবং যুবদল নেতা আনোয়ার, রুবেল, সাকিল ও মনসুরসহ বিভিন্ন ওয়ার্ড, শেরীপাড়া, আখের বাজার ও ভাতশালা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে এবং পৌরসভার সঙ্গে তাদের সুসম্পর্ক আরও জোরদার হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *