Home » শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

এদিন রেঞ্জ ডিআইজি শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‌‌‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন করেন। পরে পুলিশ লাইন্সস্থ পুলিশ হাসপাতালের সামনে একটি বৃক্ষ চারা রোপণ করেন।

এরপর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। সভায় পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের ৭ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, আগস্ট ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ অবদান ও চৌকস দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে রেঞ্জ ডিআইজি আকস্মিকভাবে শেরপুর সদর থানা পরিদর্শন করেন। ওইসময় তিনি সেবাপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলে সেবার মান পর্যবেক্ষণ করেন এবং থানার দাপ্তরিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। জনগণকে দ্রুত ও জনবান্ধব সেবা প্রদানের নির্দেশ দিয়ে তিনি, উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *