
শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে কুড়িকাহনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একসময়ের দাপুটে নেতা মন্জু মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত মঞ্জু মিয়া কুরুয়া বাজার সং লগ্ন আকন্দবাডির মৃত হাবিব মিয়ার ছেলে।
৪ ই আগস্ট মঙ্গলবার বিকেলে শ্রীবরদী থানার ওসি নুর আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল কুরুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানায় বিগত আওয়ামী সরকারের আমলে কুড়িাহনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার সুবাদে তৎকালীন স্থানীয় এমপির অনুসারিদের আশীর্বাদে মঞ্জু মিয়া অত্র এলাকায় বেপরোয়া হয়ে উঠে।
গ্রাম্য বিচার সালিশিতে পক্ষপাতিত্ব গ্রহণ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য, তদদির ও মামলা বাণিজ্য, সাধারণ মানুষকে হয়রানি সহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন।
২০২৪ সালের ৫ ই আগস্ট পরবর্তী সময়ে গাঁ ঢাকা দিলেও পরবর্তীতে এলাকাতে এসে অবস্থান করছে দীর্ঘদিন যাবত।
শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক মো মোরশেদ আলম বুধবার দুপুরে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজের বড় ভাই সাদ্দাম হোসেন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত আসামি মঞ্জু মিয়া।
বুধবার তাকে সেই মামলায় বুধবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
