Home » শ্রীবরদী সীমান্তে বিজিবির  অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার 

শ্রীবরদী সীমান্তে বিজিবির  অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার 

রানা, শ্রীবরদী:

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৯ ময়মনসিংহের কর্নঝোড়া বিওপি ফাঁড়ির চোরাচালান বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

১২ ই জুন শুক্রবার সকাল ৮ টার দিকে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত জনপদের মালাকোচা এলাকা থেকে মালিক বিহীন ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বলেন, নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযানে গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে পালিয়ে যায় চোরাকারবারি।

উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *