Home » সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা সভা

সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা সভা

অনলাইন ডেস্ক :

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সৌর বিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণ, রাস্তা নির্মাণ কাজে প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক ব্যবহারের সম্ভাবনা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার বিষয় এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।

৩ অক্টোবর শনিবার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *