Home » শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২

শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রানা,শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এসআই মোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সীমান্তবর্তী সিংগাবরুনা মোড়স্হ মতিন সরকারের বসতবাড়ি উঠান হইতে ২ যুবককে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেপ্তার কৃতরা হলো কর্ণঝোড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো হাসান (১৯)ও সিংগাবরুনা গ্রামের এনামুল কবিরের ছেলে মতিন সরকার (২৯)।

এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে মাদক আইনে ধৃত দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, ধৃত দুইজনকে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *