শ্রীবরদীতে গুদামে সার মজুদে গড়মিল থাকায় ডিলারকে অর্থদণ্ড প্রদান
শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সার ডিলারের গুদামে সার বিক্রির রেজিস্টারে উল্লেখিত মজুদের তথ্যের সঙ্গে গুদামে প্রকৃত মজুদের গড়মিল থাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার দেলোয়ার হোসেন কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২২ শে সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার লঙ্গরপাড়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার দিশা এন্টারপ্রাইজের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার…
