শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ…

Read More

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

  শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সেচের বিদ্যুতের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পোলাদেশী গ্রামের আব্দুল সামাদের পুত্র ছামিদুল। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন একই গ্রামের…

Read More

শপথ নিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের শেরপুর -১ ( সদর)  আসনের নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ শপথ নিয়েছেন। এছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয় হাফেজ রাশেদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শপথ নেন। সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Read More

শেরপুর শহরে জনদুর্ভোগ লাঘবে অবৈধ স্থাপনা সরাতে পৌরসভার আল্টিমেটাম

শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌর শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নয়ানী বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলের ফলে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে শেরপুর পৌর কর্তৃপক্ষ। জনস্বার্থে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত সকল অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার শেরপুর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুরোধ…

Read More

শেরপুরে প্রথম জামায়াতের এমপি হলেন কোরআনের হাফেজ রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন হাফেজ রাশেদুল ইসলাম। স্বাধীনতার পর শেরপুরের সংসদীয় রাজনীতির ইতিহাসে তিনিই প্রথম ‘হাফেজে কোরআন’ হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। রাশেদুল ইসলাম ১৯৯০ সালে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে…

Read More

চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ঝিনাইগাতীতে বৃদ্ধা নারীর মৃত্যু, চালক আশঙ্কাজনক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ঝিনাইগাতীতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবদিনের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২৫) মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হলদীগ্রামের…

Read More

শেরপুরে কৃষি ব্যাংক সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তাকে গাছের সাথে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে…

Read More

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন: ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা মোতাবেক এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ…

Read More

আমি শেরপুরের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি : হাফেজ রাশেদুল ইসলাম এমপি

  মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: এবারের নির্বাচনে মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, আমি শুধু ১ লাখ ২৭ হাজার ভোটারদের এমপি নয়, আমি শেরপুর সদর আসনের সাড়ে ৪ লাখ ভোটারদের এমপি। শনিবার দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে…

Read More

শেরপুর-১ আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন হাফেজ রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -১ ( সদর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সদর আসনে জামায়াতের ১১ দলীয় জোটের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলাফলে দেখা যায়, শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল…

Read More