শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে…

Read More

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

​শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠনের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। ​পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে…

Read More

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে ঝিনাইগাতী ব্র্যাক অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন…

Read More

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেফতার 

  রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের জুয়া বিরোধী  অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারি কে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে শ্রীবরদী থানার ওসি মোঃ নুরুল আলমের নেতৃত্বে এসআই হাবিবুল্লাহ, এএসআই আজিজ সঙ্গীয়  পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশে বিলভরট সাকিনস্থ জনৈকা ফেলানী বেগম পাহাড়ী (৮০) এর…

Read More

কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল ও মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি…

Read More

শ্রীবরদী সীমান্তে বিজিবির  অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার 

রানা, শ্রীবরদী: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৯ ময়মনসিংহের কর্নঝোড়া বিওপি ফাঁড়ির চোরাচালান বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ১২ ই জুন শুক্রবার সকাল ৮ টার দিকে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত জনপদের মালাকোচা এলাকা থেকে মালিক বিহীন ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির…

Read More

শেরপুরে এনসিপির আহ্বায়ক লিখনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা কার্যালয়ে মব এবং জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়ার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার ও অনলাইন প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (১১ জুন) রাতে শেরপুর জেলা এনসিপির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। ​সংবাদ সম্মেলনে জেলা এনসিপির…

Read More

শেরপুরে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

  ​শেরপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান…

Read More

শেরপুরে প্রস্তাবিত মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

শেরপুর প্রতিনিধি: ​শেরপুর জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি ও বহুল প্রত্যাশিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য নির্ধারিত বিভিন্ন জায়গা সরেজমিন পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ​সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শক দলটি মেডিকেল…

Read More

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে হোটেল আয়সার ইন-এ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More