শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ ড্রেজার মেশিন জব্দ
রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীর হালুয়া হাটি পয়েন্ট থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সীমান্ত জনপদের সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মনীষা আহমেদ। অভিযান পরিচালনার…
