
শেরপুর প্রতিনিধি:
‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’—এই স্লোগানকে ধারণ করে মানবসেবার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদান সংগঠন’ ঝিনাইগাতী। সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে ৫০০তম স্বেচ্ছায় রক্তদানের মাইলফলক অর্জিত হয়েছে। এই উপলক্ষে স্থানীয় সুধীজন ও ‘রক্তদান সংগঠন’- স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার ঝিনাইগাতীর গজনি অবকাশে ‘রক্তদান সংগঠন’ ঝিনাইগাতী এর আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের ৫০০তম রক্তদান উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানের মতো মহৎ কাজের কোনো বিকল্প নেই। একটি ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় নিয়ামক ভূমিকা পালন করে। ঝিনাইগাতী উপজেলার তরুণরা দীর্ঘ সময় ধরে কোনো বিনিময় ছাড়াই যেভাবে অসহায় মানুষের প্রয়োজনে রক্ত পৌঁছে দিচ্ছে, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম আকাশ, শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ মেমোরিয়াল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম আলমগীর মনসুর (মিন্টু), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের ইঞ্জিনিয়ার শাহিনুর আলম, পোড়াগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হাসান নিপু, রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল-আমিন, নৌবাহিনীর সদস্য আনছার আলী, সেনাবাহিনীর সদস্য শফিকুল ইসলাম, সৌদি প্রবাসী সবুজ মাহমুদ ও নাজমুস সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের এবং স্বপ্নজয়ী মানব কল্যাণ সোসাইটির মো: মফিজল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রক্তদান সংগঠন ঝিনাইগাতী এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাদ্দাম হোসেন শান্ত, সভাপতি জে,এম জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির পরিচালক মুসলিম উদ্দিন আরাফাত, সাধারণ সম্পাদক মাহফুজ, সহ-প্রচার সম্পাদক আরিয়ান আহমেদ লাদেন, সহ-প্রচার সম্পাদক সোহেল তানভীর, অর্থ বিষয়ক সম্পাদক নুরজামান, দপ্তর সম্পাদক হৃদয় হাসান আবীর সহ আরো অনেকে।
সংগঠনটির সদস্যরা জানান, ৫০০তম রক্তদান তাদের এই দীর্ঘ যাত্রার একটি উল্লেখযোগ্য ধাপ মাত্র। আর্তমানবতার সেবায় ভবিষ্যতে তারা আরও বৃহৎ পরিসরে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
