শেরপুরে শাপলা ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর আরমান আকন্দকে (১৬) গ্রেফতার করে। গ্রেফতার আরমান আকন্দ শ্রীবরদী উপজেলার শেখদী…

Read More

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: ‘মাছ চাষে সমৃদ্ধ দেশ, মৎস্য হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’—এই প্রত্যাশাকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ঝিনাইগাতীর যৌথ…

Read More

শেরপুরে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় শেরপুর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফার্মাসিউটিক্যাল ম্যানেজার অ্যাসোসিয়েশন শেরপুর জেলার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস অ্যাসোসিয়েশন শেরপুর জেলার প্রধান উপদেষ্টা মুমিনুল বারী খান তারেক। ফার্মাসিউটিক্যাল…

Read More

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক- ৪

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত চারজন পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) শেরপুরের শ্রীবরদী…

Read More

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়ায়  যুব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে যুব কল্যাণ ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমন, সহ-সভাপতি মহর উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য…

Read More

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শেরপুর প্রতিনিধি: পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় প্লেসের অডিটোরিয়ামে পুলিশ সুপারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান…

Read More

শেরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা জাসাসের উদ্যোগে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল

শেরপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় শেরপুরে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা—জাসাস শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় এ কুরআন খতম, মিলাদ ও…

Read More

শেরপুরে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে গণিত ও বাংলা উৎসব ২০২৬

শেরপুর প্রতিনিধি: “মেধা লালন নয়, মেধা বিকাশই আমাদের লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আগামী ৬ নভেম্বর সাতরং পাবলিক স্কুল ও কোচিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গণিত ও বাংলা উৎসব ২০২৬। ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক গণিত ও বাংলা প্রতিযোগিতায় অংশ গহণ করতে পারবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ফরম বিতরণ অনুষ্ঠিত হবে এবং ০৬…

Read More

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিক আটক

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকাতে রাতভর বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা এসব কসমেটিক সামগ্রী আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরা চালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের অংশ হিসেবে শুক্রবার…

Read More

শেরপুরে মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে জেলা প্রশাসন

​শেরপুর প্রতিনিধি: ​শেরপুরে শিক্ষার আলো ছড়ানো কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি জানিয়ে তাদের স্বপ্নজয়ের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ১৩ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলার তিন জন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। ​সাক্ষাৎকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান…

Read More