শেরপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

​ শেরপুর প্রতিনিধি: ​শেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১০ অক্টোবর) শেরপুর শহরের আলীশান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ​বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল…

Read More

শ্রীবরদী সীমান্ত থেকে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্তে ফের বিজিবির অভিযানে গহীন পাহাড় থেকে মালিক বিহীন ১৫৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। ৮ই অক্টোবর বৃহস্পতিবার সকালে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বৈষ্টম পাড়ার পশ্চিম কামালঝোড়া নামক এলাকা থেকে মালিক বিহীন মদের বোতলগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপির ইনচার্জ…

Read More

ভাতশালা ইউনিয়নে সার ডিলার পেলেন রইচ উদ্দিন

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে সারের ডিলার পেয়েছেন মো: রইচ উদ্দিন। তিনি ‘মেসার্স সুপ্ত এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী (প্রোপ্রাইটর) হিসেবে এই ডিলারশিপ পান। ​ভাতশালা ইউনিয়নের কৃষকদের মাঝে সময়মতো সার সরবরাহ ও ডিলারশিপের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার তিনি সবার সহযোগী কামনা করেন।

Read More

নালিতাবাড়িতে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৮ অক্টোবর ভোরে ডিবির একটি চৌকস অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, পাঁচগাঁও এলাকার মো: মমতাজ আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো:…

Read More

শেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর হাসপাতালের সার্বিক সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ৮ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে তিনি হঠাৎ করে হাসপাতালটিতে উপস্থিত হন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। ​পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ…

Read More

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

​নিজস্ব প্রতিনিধি, শেরপুর: “আপনার চোখকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’। ​৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাস্পাতাল ময়মনসিংহ পরিচালিত “ভিশন সেন্টার-শেরপুর”- এর আয়োজনে  গাজীরখামার মডেল একাডেমিতে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি একাডেমি প্রাঙ্গন থেকে…

Read More

ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বনগাঁও জিগাতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া। সংবাদ সম্মেলনে…

Read More

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ…

Read More

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার, এ কে এম জহিরুল ইসলাম, বিজিবি ৩৯ এর উপ-অধিনায়ক মেজর আশিক,…

Read More

শেরপুরে পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত…

Read More