শেরপুরে জলাবদ্ধতা নিরসনে টাকিমারী গ্রাম পরিদর্শন করলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের টাকিমারী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। দীর্ঘদিন ধরে নিষ্কাশন ব্যবস্থার অভাবে ওই এলাকার সাধারণ মানুষ চরম জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। সামান্য বৃষ্টিতেই বসতবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে…
