
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জেলা স্টেডিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’- এর ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর সহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
