শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক
রানা শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে দীর্ঘদিনের সমস্যা ‘হাতি-মানুষ দ্বন্দ্ব’ নিরসনের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার ডুমুরতলা, মালাকুচা ও কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় দিনব্যাপী…
