শেরপুরে র্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ, আটক ৩
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে র্যাবের অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৩০১ বোতল ভারতীয় মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা মিনাল মিয়া (৩২), রিয়াদ…
