শেরপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানকে বিদায়ী সংবর্ধনা
শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান কে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। ৪ জানুয়ারি রবিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে খুচরা সার ডিলার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
