
শেরপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম আব্দুল হালিম চৌধুরীর সুযোগ্য পুত্র ও কারাবরণকারী নেতা মো. বদরুল আলম চৌধুরী (বরুন)বি.এ এর নির্বাচনী আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টায় গণপদ্দী বাজারে ৭ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মিন্টু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী কারাবরণকারী নেতা মো. বদরুল আলম চৌধুরী (বরুন)।
এসময় আরো বক্তব্য রাখেন, জিয়া, আরিফ, গোলাম মোস্তফা, নবী হোসেন, শামছুল হক, মালেকুজ্জামান, ছামিদুল হক, ওলিউল্লাহ, মাহফুজুল হক, বাদশা, শাজাহান এবং সাইদুর রহমান।
সভায় ৭ ও ৯নং ওয়ার্ডের বিপুলসংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
