
শাহ আলী বাচ্চু জামালপুর।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকায় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামে এক ছান্দসিক চারণ কবির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)দুপুর ৩টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্ৰামের তরফদারবাড়ি মৃত উমেদ আলী সরকারের ছেলে। তিনি পেশায় জোনাইল বাজারের একজন হার্ডওয়্যার ও মেশিনারিজ ব্যবসায়ী ছিলেন। তবে এলাকায় তিনি মূলত ‘চারণ কবি’ হিসেবে সকলেই জানতো । মুখে মুখে তাৎক্ষণিক ছন্দ রচনা করে আবৃত্তি করার জন্য তাঁর ব্যাপক খ্যাতি ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন ফাসাদ সরকার। এ সময় একটি ভিমরুল এসে তাকে কামড় দিলে তিনি সেটি তাড়িয়ে দেন। এর পরপরই অসংখ্য ভিমরুল এসে তাকে ঘিরে ধরে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর বেসরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা যান। মরহুমের নিজ বাড়িতে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
