Home » শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তাদের শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার একেএম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ সহ জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে ৩৩ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে ৩৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এছাড়াও দুই জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে সেলাই মেশিন ও ৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *