Home » ​শেরপুরে গ্রামীণ ঐতিহ্যের ‘চৈতালি মেলা’ অনুষ্ঠিত

​শেরপুরে গ্রামীণ ঐতিহ্যের ‘চৈতালি মেলা’ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘চৈতালি মেলা’। শুক্রবার বিকেলে বাজিতখিলা ইউনিয়নের লোকাইর পাড় যুব সমাজের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে এই মেলার আয়োজন করা হয়।

​ চৈত্র সংক্রান্ত আমেজকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় ছিল গ্রামীণ সংস্কৃতির ভিন্নধর্মী নানা আয়োজন। মেলা উপলক্ষে মাঠের চারদিকে বসেছিল দেশীয় খাবারের দোকান ও প্রসাধনীর স্টল। ছোটদের খেলনা থেকে শুরু করে ঘরকন্নার প্রয়োজনীয় নানা পণ্য নিয়ে পসরা সাজিয়েছিলেন দোকানিরা।

​হারিয়ে যাওয়া গ্রামীণ ​হাডুডু খেলা, টানটান উত্তেজনার এই খেলাটি দেখতে সবচেয়ে বেশি ভিড় জমে। ​সাইকেল খেলা চালকদের নৈপুণ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শনার্থীরা। ​গাংগী খেলা স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে এই খেলাটিও ছিল বেশ উপভোগ্য।

​ বিকেল গড়াতেই লোকাইর পাড় ও এর আশপাশের গ্রামগুলো থেকে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। প্রাণের এই উৎসবে স্থানীয়দের মাঝে ছিল দীর্ঘদিনের চেনা আনন্দ।

মেলায় বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন মেলার প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ও শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক লুৎফর রহমান, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, লোকাইর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহুল আমিন মকুল, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রমজান আলী, ইউপি সদস্য আমিনুল ইসলাম ফকির, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, মেলার আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম (ডাক্তার), জোবায়ের, রাকিবুল হাসান, আব্দুল মোতালেব, দিদার আলী, কাছম আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

​মেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। মেলায় আসা দর্শনার্থীরা জানান এমন মেলা সামাজিক বন্ধন আরও দৃঢ় করে। প্রতি বছর যেন এই মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *