Home » শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

​নিজস্ব প্রতিনিধি, শেরপুর:

“আপনার চোখকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’।

​৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাস্পাতাল ময়মনসিংহ পরিচালিত “ভিশন সেন্টার-শেরপুর”- এর আয়োজনে  গাজীরখামার মডেল একাডেমিতে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে গাজীরখামার বাজার প্রদক্ষিন করে পুনরায় একাডেমি প্রাঙ্গনে এসে র‍্যালি শেষে হয়।

​গাজীরখামার মডেল একাডেমিতে আয়োজিত চক্ষু ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

​বক্তারা চোখের যত্ন নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সচেতনতার অভাব এবং অবহেলার কারণে অনেক মানুষ অন্ধত্বের শিকার হন। নিয়মিত চোখের পরীক্ষা ও প্রাথমিক সচেতনতাই দৃষ্টিশক্তি সুরক্ষার মূল চাবিকাঠি।

​আলোচনা সভা শেষে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে ২৪২ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা, ১৩৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ এবং৩৬ জন চক্ষু রোগীর ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।

এসময় ভিশন শেরপুর-এর ইনচার্জ মনিরুজ্জামান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *