Home » গাইবান্ধা কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

 

শহীদুল ইসলাম শহীদ,জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তারিক রিফাত (৫৫) কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে দিকে গাইবান্ধা জেলা কারাগারে তার মৃত্যু হয়।

তারিক রিফাত উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিএসসির ছেলে।

জীবদ্দশায় তিনি ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে পুরস্কার পান। এছাড়া তিনি ২০২১ সালে রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা কারা সূত্রে জানা গেছে, আজ বিকেলে তারিক রিফাত অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে একের পর এক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। অন্যদিকে কারা কর্তৃপক্ষ দাবি করছে, এটি স্বাভাবিক মৃত্যু।

এ বিষয়ে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২০২২ সালে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ বছর পর দায়েরকৃত মামলায় গত ১৭ অক্টোবর পুলিশ তাকে এ জাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করে। কয়েক বছর আগে হার্টে রিং পড়ানোর কারণে গ্রেফতারের তিনি অসুস্থ হয়ে পড়লে বগুড়ায় ও রংপুরে একমাসেরও বেশী সময় ধরে পুলিশের জিম্মায় চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar