Home » ঝিনাইগাতীতে বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ঝিনাইগাতীতে বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar