Home » ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা কমিটির সভাপতি মিন্টু স্ট্রোক করে হাসপাতালে ভর্তি

ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা কমিটির সভাপতি মিন্টু স্ট্রোক করে হাসপাতালে ভর্তি

শেরপুর প্রতিনিধি:

সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিন্টু ব্রেইন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তিনি গত ২৮ অক্টোবর মঙ্গলবার হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ওইদিন বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাকির হোসেন মিন্টুর পরিবার, সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুপার হিরো চিত্র নায়ক ডি এ তায়েব, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রহুল আমিন কিরণ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান, শেরপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সামিউল আলম টুটুন সহ সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের সকল সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar