Home » শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুর প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি- দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৬।

​দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে এবং শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের বাস্তবায়নে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

​শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিল আহমেদের নেতৃত্বে এবং লিডার রফিকুল ইসলামের পরিচালনায় একদল দক্ষ ফায়ার ফাইটার ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় সহযোগিতা করেন রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

​মহড়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিল আহমেদ, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *