
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ,১১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন, শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা , সিভিল সার্জন ডা. শাহিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপন , জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গা পূজা সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল অংশীজন একাত্মতা প্রকাশ করেন।
