Home » শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এবং “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর জেলা পুলিশের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, বিজ্ঞ পিপি এড. মোহাম্মদ আব্দুল মান্নান, শেরপুর কমিউনিটি পুলিশ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আবু রায়হান রূপন, জেলা যুবদলের সভাপতি মোঃ আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ।

বিপুল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে রোমাঞ্চকর এই ফাইনালে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় নকলা উপজেলা দল । অন্যদিকে, বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে রানার্সআপ হয় শেরপুর পৌরসভা দল। ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলো উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *