
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শেরপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার বিকালে খরমপুর দারুল উলুম হুসাইনিয়া মাদরাসায় বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শেরপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন খান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসীম।
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শেরপুর জেলা শাখার সদস্য সচিব, হাফেজ মাওলানা মুফতি নুর হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি,হাফেজ মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি মুফতি আবুল বাশার সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় ওলামায়ে কেরাম ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

