
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ছফুরা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শেরপুর জেলা শাখার আয়োজনে মহিলা দলের নেত্রী ছফুরা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি নুরজাহান, শেরপুর পৌর শহর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার সহ আরো অনেকে।
মরহুমা ছফুরা খাতুন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ও আস্থাশীল ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন।
