Home » মুদিপাড়া সাইক্লোন একাদশকে হারিয়ে ফাইনালে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব

মুদিপাড়া সাইক্লোন একাদশকে হারিয়ে ফাইনালে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব

 শেরপুর প্রতিনিধি:

​শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মুদিপাড়া সাইক্লোন একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব।

​২৮ আগস্ট শুক্রবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​টানটান উত্তেজনাপূর্ণ এই খেলার শুরুতে ১টি গোল করে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব এগিয়ে থাকে।

​তবে শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে না পারায় সেমিফাইনালের ম্যাচ থেকে বিদায় নেয় মুদিপাড়া সাইক্লোন একাদশ। আর এদিকে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাবের খেলোয়াড়রা।

​খেলায় স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *