Home » যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মুন্না-নয়ন: শেরপুরে আনন্দ মিছিল

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মুন্না-নয়ন: শেরপুরে আনন্দ মিছিল

​শেরপুর প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন করায় আনন্দ প্রকাশ করেছে শেরপুর জেলা যুবদল। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​এই উপলক্ষে শনিবার (৬ জুন) বিকেলে শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।

​মিছিলটি শহরের শহীদ দারোগ আরী পৌর পার্ক মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শেরপুর জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা বলেন, “নতুন এই কমিটি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *