Home » শেরপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম

শেরপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম

শেরপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর জেলাবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুরের একমাত্র স্থানীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক তথ্যধারা’র সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম।

​এক শুভেচ্ছা বার্তায় সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। আমি শেরপুর জেলার সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। এই ত্যাগের উৎসবে আমরা যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।”

​তিনি তথ্যধারা পত্রিকার সকল প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং সম্মানিত পাঠকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দৈনিক তথ্যধারার প্রতিটি সাফল্যের অংশীদার আপনারা। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি, ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

​তিনি জেলার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *