Home » শেরপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরবাসীবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

শুভেচ্ছা বার্তায় এমপি হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে ত্যাগের মহিমা। এই ত্যাগের উৎসবে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক ঈদ উদযাপনের মূল লক্ষ্য।”
​তিনি আরও বলেন, আমি শেরপুরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি। পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক—ঈদ মোবারক।”
​সংসদ সদস্য শেরপুরের সকল ধর্মপ্রাণ মুসলমানকে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *