Home » শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ উদ্যোগ গজনীর পর্যটন সম্ভাবনা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন পরবর্তী সময়ে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে উপস্থিত জনগণকে সচেতন করা হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।

এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, এসিল্যান্ড মিজ্ অনিন্দিতা রানী ভৌমিক সহ বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar