
শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর -১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ২৫ জানুয়ারি রবিবার শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়ায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে উঠান বৈঠক করেন ১০ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলাী মনোনীত শেরপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
হাফেজ রাশেদুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও ২০২২ সালে কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে রুকন শপথ নেন।
তিনি শেরপুর ফোরাম ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ত্রাণ ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন। মাদক ও ইভটিজিং বিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ, রাস্তা সংস্কার, শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা ও ক্রীড়া-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় সক্রিয় ভূমিকা রাখছেন।
রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন আন্দোলন, আওয়ামী লগি-বৈঠা তাণ্ডব বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, শাহবাগ বিরোধী আন্দোলন, ভোটাধিকারের দাবি ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ নানা আন্দোলনে নেতৃত্ব দেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ঢাকার অন্যতম সংগঠক হিসেবে নেতৃত্ব দেন, গুম ও নির্যাতনের শিকার হন এবং গণঅভ্যুত্থানের পর মুক্তি পান।
শেরপুর-১ আসনের জন্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ-এর অঙ্গীকার:
সবার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুশাসন ও কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব, সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি, সবার জন্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা, সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা, সবার জন্য উন্নত অবকাঠামো, সংযোগ ও নাগরিক সুবিধার সবুজ শহর, সবার জন্য সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন, সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন,চলো একসাথে গড়ি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর সদর।
