Home » শেরপুরে অসুস্থ শ্রমিক নেতাদের রোগমুক্তি কামনায় জেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল

শেরপুরে অসুস্থ শ্রমিক নেতাদের রোগমুক্তি কামনায় জেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি, প্রয়াতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ আছর শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, সহসভাপতি ফয়সাল খান তোতা, কামরুজ্জামান জামান, মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সহ সাধারণ সম্পাদক নাহিদ হাসান রুবেল, আবুল কালাম, নুরুল ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত ও আমিনুল ইসলাম হানিফ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন নকলা উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, শ্রীবরদী উপজেলা আহ্বায়ক শহিদ, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল, ঝিনাইগাতি উপজেলা আহ্বায়ক সেলিম আহমেদ জীবন, নালিতাবাড়ী উপজেলা সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন
সহ যুগ্ম আহবায়ক বৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রশিদ মাহবুব, শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বেসিক ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা জাসাস এর আহব্বায়ক রমজান আলী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ ছাত্রবিষয়ক সম্পাদক শওকত হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, শহর যুবদলের সাবেক আহবায়ক রাসেল শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিপুল, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সহ শ্রমিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সহ দেশব্যাপী অসুস্থ শ্রমিক নেতাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এছাড়া শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মানিকসহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar