Home » শেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “প্রগতির পথে জীবনের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ অক্টোবর বুধবার, সন্ধ্যা ৬ টায় শেরপুর নিউমার্কেটের উদীচী কার্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের আয়োজনে আলোচনা, সংগীত, আবৃত্তি এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সূচনা ঘটে সমবেত কন্ঠে জাতীয় এবং সাংগঠনিক সংগীতের মাধ্যমে। এটি পরিচালনা করেন শেরপুর জেলা উদিচীর সহ-সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী মুক্তি দত্ত।

আলোচনা সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি লেখক গবেষক ড. সুধাময় দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর জেলা উদীচী’র সাবেক সভাপতি কমল চক্রবর্তী, মুখ্য আলোচক লেখক-কবি জ্যোতি পোদ্দার, জন‌উদ্যোগ শেরপুর এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, অধিকার কর্মী সোলায়মান আহম্মেদ, শেরপুর উদীচী’র কার্যকরী পর্ষদ সদস্য মাসুম ইবনে শফিক প্রমুখ।

পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি কমল চক্রবর্তী, জ্যোতি পোদ্দার, শুভজিত নিয়োগী এবং আবৃত্তি করেন কমল চক্রবর্তী, মনিকা শকুন্তলা, বিনম্র দাম বৃত্ত, সুদিপ্তা দত্ত শ্রেষ্ঠা প্রমুখ।

শেয পর্বে সংগীত পরিবেশন করেন- বিনম্র দাম বৃত্ত, অর্পিতা পাল, মোঃ দুলাল উদ্দিন। এ অংশটির সঞ্চালনা করেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী মুক্তি দত্ত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শেরপুর জেলা উদীচী’র সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *